জসিম উদ্দিন টিপু, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) র‌্যাব-১৫, সিপিসি-২ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি রশিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রশিদুল ইসলাম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙ্গিখালী এলাকার আবুল হোসেন ও রশিদা বেগমের ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।