সংবাদ বিজ্ঞপ্তি:
রামুতে হাসপাতাল ডি-ম্যারিনার সৌজন্যে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বন্যাকবলিত মনিরঝল এলাকায় ডি-ম্যারিনার পরিচালক রামু উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাবেদ ইকবাল এসব ত্রান বিতরণ করেন।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ত্রান সহায়তা পেয়ে জাবেদ ইকবালসহ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানিয়েছে।
এসময় বিএনপি নেতা কাজী আবদুল্লাহ আল মামুন, সেচ্ছাসেবকদল নেতা এরশাদ উল্লাহ, মনজুর আলম, ফারুক আহমেদ, নুরুল আমিন, সাইফুল ইসলাম, মিসবাহ উদ্দিন নুরুল ইসলামসহ বিভিন্ন স্তরের বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।