প্রেস বিজ্ঞপ্তি:
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের পক্ষে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বন্যা, পাহাড়ধস ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ করছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা এম. রাশেদুল করিম রাশেদ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলা গেটসংলগ্ন কার্যালয়ে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সৈয়দ আহমদ উজ্জ্বল বলেন, “সাবেক ছাত্রনেতা ও উদীয়মান যুবনেতা রাশেদ বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কার্যকর ভূমিকা রেখেছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা ভোটকেন্দ্রে প্রবেশে বাধাসহ নানা প্রতিকূলতা ও অনিয়মের কারণে তিনি বিজয়ী হতে পারেননি। তারপরও তিনি রাজনীতি বা মানুষের সেবা থেকে সরে যাননি। নিজের অর্থায়নে আজও বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন। আমি আশা করি, ভবিষ্যতেও তিনি এভাবেই অসহায় মানুষের পাশে থাকবেন।”

তিনি আরও বলেন, “যতদিন মানুষের দুর্ভোগ থাকবে, ততদিন বিএনপি, জাতীয়তাবাদী যুবদল এবং সরকারের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকব।”

চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ বলেন, “আমার বাবাও একজন জনপ্রতিনিধি ছিলেন। মানুষের সেবা করা আমার রক্তে। এ দেহে যতদিন প্রাণ থাকবে, ততদিন মানুষের পাশে থাকব।”

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহেদ, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন বদি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, কেন্দ্রীয় বাস টার্মিনাল যুবদলের সভাপতি রাসু, সাধারণ সম্পাদক সুজন, যুবনেতা শফি, ঝিলংজা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আজিজ রুবেল, দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নয়ন, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আনোয়ার ইসলাম খোরশেদ, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম আরমান, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান, ছাত্রনেতা সাইমন, বিজয়, জয়সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রমের প্রশংসা করে এম. রাশেদুল করিম রাশেদকে ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছেন চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ।