সংবাদ বিজ্ঞপ্তি:
জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর নির্দেশনায় কুতুবদিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা হিসেবে ২০০ প্যাকেট শুকনো খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইউনিটের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ইউনিট লেভেল অফিসার) নাসরিন আক্তারের নেতৃত্বে উপজেলার বড়ঘোপ আজম কলোনির ৭ নম্বর ওয়ার্ডে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিটি সহায়তা প্যাকেটে ছিল ১ কেজি চিঁড়া, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিনি, ৫০ গ্রাম গুঁড়ো দুধ, ৪ প্যাকেট বিস্কুট, ৪ প্যাকেট খাবার স্যালাইন, ১ প্যাকেট মোমবাতি, ১টি গ্যাস লাইটার, ১টি কাপড় কাঁচার সাবান, ১টি গোসলের সাবান এবং ১টি জেরিক্যান।
বিতরণ কার্যক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক এবং কুতুবদিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনভিত্তিক মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
কুতুবদিয়ায় বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি সহায়তা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
