জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় ইসলামী ব্যাংক পিএলসি’র গ্রাহক সেবা মাস উপলক্ষে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের মিলনায়তনে “কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী এইচ এম ইউনুস বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি টেকনাফ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফি উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হ্নীলা এজেন্ট আউটলেটের কর্মকর্তা মো. ঈসা বিপ্লব। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক পিএলসি টেকনাফ শাখার কর্মকর্তা রবিউল আলম।
হ্নীলা এজেন্ট আউটলেটের কর্মকর্তা মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মুহাম্মদ শফি উল্লাহ গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা, ইসলামী ব্যাংকের বিভিন্ন আমানত ও বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে বক্তব্য দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন হ্নীলা এজেন্ট আউটলেটের কর্ণধার এইচ এম ইউনুস বাঙ্গালী, হ্নীলা জামেয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মুফতি আজিজুল হক, হ্নীলা স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন, মৌলভীবাজার আরডিএসের প্রধান মাস্টার জামাল হোসাইন, রঙ্গিখালী আরডিএসের প্রধান ডা. আবুল কাশেম, শিক্ষিকা ও ব্যাংকের গ্রাহক ফয়েজ আরা এবং হ্নীলা উম্মে সালমা বালিকা দাখিল মাদরাসার পরিচালক হাফেজ এনামুল হক মনজুর।
সভায় আরও উপস্থিত ছিলেন রঙ্গিখালী মাদরাসার প্রবীণ শিক্ষক আলহাজ মাস্টার জাফর আলম, রাজনীতিবিদ সেলিম সিকদার, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু, দক্ষিণ আলীখালী খালিদ বিন ওয়ালিদ ইবতেদায়ি মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হোসাইন, ব্যবসায়ী আব্দুল জলিল, ব্যাংকের গ্রাহক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
