সংবাদদাতা:
রামুর দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রীডম লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ১।
১২ জুলাই স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে প্রায় ২০০ পরিবারের হাতে প্যাকেটজাত খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান খুদেস্তা বেগম রিনা, লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রীডমের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাউদ্দিন (এমজেএফ), রাজনীতিবিদ জাবেদ ইকবাল চৌধুরী, সমাজকর্মী সাঈদ হোসেন, মাস্টার জামাল হোসেন চৌধুরীসহ সহপাঠী ৯১ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টানা বর্ষণের এমন দুঃসময়ে মানবিক সহায়তা পেয়ে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রীডমের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাউদ্দিন বলেন, পৃথিবীতে যেখানে দুর্যোগ হয় সেখানেই লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সেবা কার্যক্রম পরিচালনা করে। মানবিক সহায়তায় এগিয়ে যায়। তারই ধারাবাহিকতায় দক্ষিণ মিঠাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে অন্তত একদিনের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।