জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাইট্যলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত গাঁজার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
