নিজস্ব প্রতিবেদক;
কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কক্সবাজার জেলা শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নেতা আব্দুল্লাহ আল আমিন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহেদ আলী চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া সাইবার ফোর্সের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দিন ফারুক।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচার এবং সাইবার স্পেসে দলের আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখতে জিয়া সাইবার ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার জেলা শাখার একটি শক্তিশালী, সক্রিয় ও গতিশীল পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
