সিবিএন ডেস্ক

কক্সবাজারে অনুষ্ঠিতব্য সুধী সমাবেশকে সফল ও স্মরণীয় করে তুলতে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন সরকারের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশীদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সদর-রামু-ঈদগাঁ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এ সময় তারা সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত ব্যবস্থা, নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুধী সমাবেশকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, সুধী সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাদের পরিদর্শনে আয়োজকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কক্সবাজারের গুরুত্বপূর্ণ এ আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।