রামু প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল আলম নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) ইউনিয়নের বড়বিল কাঁচিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযুক্ত কিশোরকে আটক করেন।

পরে তাকে রামু থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।