সিবিএন:

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমুদ্র নগরী কক্সবাজার জেলায় আগমন উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

আগামী ৯ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উক্ত সভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না এমপি।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।