আবুল কাশেম, রামু;
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে রামু উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) রামু উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ।
রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় এবং জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ, ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এম. ইব্রাহিম বাবুল, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম. ফরিদুল আলম, রশিদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন চৌধুরী, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহিন আলম, রাজারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন রাশেদ এবং রামু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেমশেল সরওয়ার। এছাড়া যুবদল, ছাত্রদলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য কক্সবাজারের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তারেক রহমান কক্সবাজারের উন্নয়ন সম্ভাবনা, জনদুর্ভোগ ও গণমানুষের প্রত্যাশার বিষয়ে গুরুত্বারোপ করবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
সভায় তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
