প্রেস বিজ্ঞপ্তি;

রামু উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রামু প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (৩ জুন) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর আমন্ত্রণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রামু উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সামগ্রিক উন্নয়ন বিষয় নিয়ে ইউএনও মো. জিল্লুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আমির হোসেন হেলালী, প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বকোণের রামু প্রতিনিধি এস. মোহাম্মদ হোসাইন, রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আহমেদ ছৈয়দ ফরমান (দৈনিক আমার দেশ ও দৈনিক হিমছড়ি), সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন (দৈনিক সকালের সময় ও কক্সবাজার প্রতিদিন), নূর মোহাম্মদ (দৈনিক বর্তমান), সহ-সভাপতি মো. কাইয়ুম উদ্দিন (দৈনিক সংবাদ ও কক্সবাজার কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আনিস নাঈম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম (দৈনিক খোলা কাগজ), অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স (দৈনিক নয়াদিগন্ত ও ইনানী), ক্রীড়া সম্পাদক সাঈদুজ্জামান (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম বাবু (সিসিএন), এ. আর. আরিফ (সিবিএন), নাসের ফয়সাল রাসেল (পালংকি নিউজ), সিরাজুল মোস্তফা আবির (চট্টগ্রাম ট্রিবিউন), আবদুল মতলব, নুরুল হাকিম, মোহাম্মদ ইকবাল, মো. তানিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সাক্ষাৎ শেষে নবাগত ইউএনও মো. জিল্লুর রহমান উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।