প্রেস বিজ্ঞপ্তি:

চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলায় অবস্থিত জুলাই আন্দোলনের শহীদ ও বিভিন্ন সময় আওয়ামী ফ্যাসিবাদের হামলায় নিহত শহীদ পরিবারের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাক্ষাৎ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
২১ মে বৃহস্পতিবার জুলাই আন্দোলনের শহীদ পেকুয়ার কৃতি সন্তান ওয়াসিম আকরাম এবং ছাত্রশিবিরের শহীদ সাজ্জাদ হোসাইনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। পরে চকরিয়া উপজেলায় শহীদ ফোরকান উদ্দীন, শহীদ খাইরুল ইসলাম, শহীদ মহি উদ্দীন মাসুম, জুলাই শহীদ আহসান হাবিব হাসান এবং ঈদগাঁও উপজেলায় শহীদ নুরুল মোস্তফার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে পারিবারিক খোঁজ-খবর নেন ও মতবিনিময় করেন। এসময় জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশ থেকে স্থায়ীভাবে ফ্যাসিবাদ বিলুপ্ত করার জন্য আমাদের শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শহীদেরা আমাদের প্রেরণার বাতিঘর। আমরা শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে সদা তৎপর। যে স্বপ্ন ও সাহস নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য তাঁরা জীবন দিয়েছেন আমরা শহীদের স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত ক্ষান্ত হবো না। জুলাই আন্দোলনের শহীদরা দেশকে স্বৈরাচারের শিকল থেকে মুক্ত করার স্বপ্ন নিয়ে রাজপথে জীবন দিয়েছেন। শহীদের আকাংখার আলোকে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে শহীদের রক্তের সাথে প্রতারণা করছেন। আমরা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদের রক্তের বদলা নিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদের রক্তের বদলা নিতে হবে।

এসময় আরো উপস্থিত জেলা কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুখ। সাক্ষাতকালে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী শহীদ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ঈদগাহ উপজেলা আমীর মাওলানা সলিমুল্লাহ জিহাদী, কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এএইচএম বদিউল আলম জিহাদী, পেকুয়া উপজেলা কর্মপরিষদ সদস্য দিদারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ, চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরাম এর পিতা শফিউল আলম , শহীদ সাজ্জাদ হোসাইন এর পিতা জালাল উদ্দীন, শহীদ ফোরকান উদ্দীন এর স্ত্রী নুরুচ্ছফা বেগম , জামাতা, শহীদ খাইরুল ইসলাম এর ভাই সরওয়ার কামাল, শহীদ আহসান হাবিব হাসান এর পিতা হেলাল উদ্দিন, শহীদ মহি উদ্দীন মাসুম পিতা ফজলুল কাদের, শহীদ নুরুল মোস্তফার পিতা মোহাম্মদ শফি উল্লাহসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।