নিজস্ব প্রতিবেদক

দলের শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টেকনাফ পৌরসভা বিএনপির সহসভাপতি আবদুর জব্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) কক্সবাজার জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আবদুর জব্বারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।