শেফাইল উদ্দিন :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ সোহেল রানা বর্তমানে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন। তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জানা যায়, দলের দুঃসময়ে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন সোহেল রানা। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার মামলা-হামলার শিকার হয়েছেন। এছাড়াও জুলাই-আগস্ট আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সহকর্মীরা জানিয়েছেন।

রাজনৈতিক জীবনে তিনি ঈদগাঁও কলেজ ছাত্রদল, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদল এবং ঈদগাঁও ইউনিয়ন ছাত্রদলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঈদগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সফল নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

নেতাকর্মীদের মতে, শিক্ষিত, ত্যাগী, পরিশ্রমী ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতা হিসেবে সোহেল রানার দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও রাজনৈতিক অবদানকে মূল্যায়ন করে তাকে ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদে দায়িত্ব দেওয়া উচিত।

এ বিষয়ে সোহেল রানা বলেন,

“আমার রাজনৈতিক অভিভাবক কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল ভাইয়ের কাছে বিনীত অনুরোধ থাকবে—আমি সোহেলকে নয়, ছাত্রদলের জন্য দেওয়া আমার দীর্ঘ ১৬ বছরের ত্যাগ, পরিশ্রম ও সোনালী সময়কে মূল্যায়ন করবেন। যদি আমাকে মূল্যায়ন করা হয়, তাহলে ঈদগাঁও উপজেলা আওতাধীন ৫ ইউনিয়নসহ স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে ত্যাগী, শিক্ষিত ও মার্জিত ছাত্রদের নিয়ে শক্তিশালী ও সুসংগঠিত ছাত্রদলের কমিটি গঠন করা হবে। ঐক্যবদ্ধ ছাত্রদলই হবে আগামীর শক্তি ।