বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে ভাত রান্না করতে বিলম্ব হওয়ায় স্ত্রী মুসলিমা বেগমের শরীরে ভাতের গরম মাড় ঢেলে দেয় অভিযোগে স্বামী চুন্নু শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত মুসলিমা বেগমকে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে আসামীকে সোমবার বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারের পাঠানোর হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকায় সকালে ভাত রান্না করতে বিলম্ব হয় স্ত্রী মুসলিমা বেগমের। এতে তার স্বামী চুন্নু শেখ ক্ষিপ্ত হয়ে গরম ভাতের মাড় স্ত্রী মুসলিমা বেগমের শরীরে ঢেলে দেয়। মুহুর্তেই গৃহবধূর মূখমন্ডলের ও শরীরের এক পাশে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত গৃহবধূর ভাই বাদী হয়ে এদিন রাতেই চুন্ন শেখকে আসামী করে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন। মামলা দয়েরের পর পুলিশ অভিযান চালিয়ে স্বামী চুন্ন শেখকে গ্রেপ্তার করে। আসামীকে সোমবার বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
ফকিরহাট উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর মূখমন্ডলের ও শরীরের এক পাশে ঝলসে গেছে। তার উন্নত চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। তার সুস্থ্য হতে অনেক সময় লাগবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
