সিবিএন ডেস্ক :

পার্বত্য জনপদের নীরবতা পেরিয়ে থানচি থেকে আলীকদম হয়ে কক্সবাজারের পথে যাত্রা করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সোমবার (২৪ মার্চ) সকালে স্বপরিবারে এই সফরে বের হন তিনি।

পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চাঁন্দের গাড়িতে করে থানচি থেকে আলীকদমে পৌঁছান সংসদ সদস্য। পথে পানবাজার খাদ্য গুদামসংলগ্ন এলাকায় কিছু সময় যাত্রাবিরতি করেন। সেখানে স্থানীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন তিনি।

পরে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে সড়কপথে লামা হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন নাহিদ ইসলাম।

এই সফরে তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস. এম. সুজা উদ্দিন।

সংক্ষিপ্ত এই যাত্রাপথে পাহাড়ি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সৌজন্য সাক্ষাৎ বিনিময়ের মধ্য দিয়ে সফরটি সম্পন্ন হয় বলে জানা গেছে।