সিবিএন:

কক্সবাজার পৌর বিএনপির সাবেক সহসভাপতি, পৌর বিএনপির ৭নম্বর ওয়ার্ড পূর্ব শাখার সভাপতি জয়নাল আবেদীন আজ বিকাল ৫টায় ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

এদিকে,  কক্সবাজার পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এক শোকবার্তায় মরহুম জয়নাল আবেদিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃদ্বয় বলেন, জয়নাল আবেদিন ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। দল ও গণতন্ত্রের আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কক্সবাজারের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য প্রার্থনা জানান।