আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
ঈদগাঁওয়ে দুই দফা অভিযানে যৌথবাহিনীর হাতে হাত পাখা ও ধানের শীষের সাত কর্মী আটক হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ও আজ বুধবার বিকালে তাদের আটক করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকালে আজ বিকালে উপজেলার ইসলামপুর ইউপির ৬ নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে এম জিয়াউল হক,আরাফাত ও সাজ্জাদ নামের
তিন বিএনপি কর্মী এবং আগের দিন মঙ্গলবার রাতে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকা থেকে হাত পাখার আরো চারজনকে আটক করে থানায় সোপর্দ করে যৌথবাহিনী । সংশ্লিষ্ট সেনা সূত্রও আটকের সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, আটককৃতদের মধ্যে প্রথম চারজন হাত পাখার ইসলামী আন্দোলনের কর্মী এবং আজকের তিনজন চিহ্নিত বিএনপি কর্মী। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রের সংরক্ষিত এলাকায় প্রভাব বিস্তার করে ব্যানার লাগাচ্ছিল।এসময় টহলরত যৌথবাহিনী তাদের আটক করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেছেন,পূর্বে আটককৃত চারজনকে দায়ীত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। আজকে আটককৃতদের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
