পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সমর্থনে মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, দাঁড়িপাল্লার রেপ্লিকা, সাদা পতাকায় খচিত দলীয় লোগো ও প্রার্থীর ছবি নিয়ে কয়েক হাজার সমর্থক নিয়ে পেকুয়ায় মার্চ ফর দাঁড়িপাল্লা নামে মিছিলে যোগ দেন চকরিয়া-পেকুয়া আসনে ১০ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

 

মিছিলটি পেকুয়া মাতবর পাড়াস্থ আনোয়ারুল উলুম মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে চৌমুহনী স্টেশন পার হয়ে পেকুয়া বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মানুষ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এসে জড়ো হয়।আবুল্লাহ আল ফারুক নিজেই মিছিলে নেতৃত্ব দেন। এ সময় উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

 

মিছিলে পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সেক্রেটারি নুরুল কবির, জামায়াত নেতা দিদারুল ইসলাম, নুরুজ্জামান মঞ্জু, হাসান শরীফ, এডভোকেট হুমাইন কবিরসহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।