এম.মনছুর আলম, চকরিয়া:
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে লবণ চাষীদের সাথে মাঠে কুশলবিনিময় করে সেলফি ও ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে সেলফি এবং ঘুড়ি উড়িয়ে প্রচারণা কার্যক্রম শুরু করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পেকুয়া উপজেলার উপকূলীয় মগনামা ইউনিয়নের প্রচারণায় গেলে এক অভুতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়।
দেখা গেছে, শুক্রবার সকালে নিজ উপজেলার মগনামা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাতে যান বিএনপি তথা ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এসময় লবণ চাষীরা মাঠে কাজ করতে দেখেলে তিনি কাঁদা মাড়িয়ে মাঠে নেমে পড়েন। লবণ চাষীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। এক পর্যায়ে লবণ চাষীরা তার সাথে ছবি তোলার আবদার করেন। তিনি লবণ চাষীদের শুধু আবদার না, নিজেই তার মোবাইল নিয়ে সব চাষীদের ডেকে সেলফি তোলেন। এতে সব চাষীরা খুশিতে আত্মহারা হয়ে যায়।
এরপরে লবণ মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুড়ি উড়াতে দেখলে সালাহউদ্দিন আহমদ তাদের সাথে ঘুড়ি খেলায় ক্ষনিকের জন্য মত্ত হয়ে যান। এসময় ছোট্ট বাচ্চারা স্লোগান দিতে থাকেন। “আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম” বলে বলে স্লোগান ধরতে থাকেন। সালাহউদ্দিন আহমদ তাদের স্লোগানের জবাবে হাত তালি দিয়ে তাদের উৎসাহিত করেন।
স্থানীয় লবণ চাষী আলমগীর বলেন, দীর্ঘ বছর পওে আমাদেও সন্তানকে কাছে পেয়েছি। আমরা খুব আবেগাপ্লুত। তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা। তিনি যে এরকমভাবে আমাদের সাথে মিশে যাবেন ভাবতে পারিনি। ওনাকে বিপুল ভোটে জয়ী কওে আমরা সংসদে পাঠাবো। ওনি সংসদে গেলে লবণ চাষীদের ভাগ্যেন্নয়ন হবে বলে আমাদের বিশ্বাস।একইদিন শুক্রবার সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পথসভায় বক্তব্য রাখেন সালাহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, দেশে একটি শক্তি বিদেশীদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। বিএনপিই একমাত্র দল দেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করার জন্য রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। দেশে যেন আর কোনদিন ফ্যাসিবাদি শক্তি ফিরে না আসে সে ব্যবস্তা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান সবার একই পরিনতি হবে বলে হুশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার প্রতিষ্টার জন্য আজীবন সংগ্রম করেছে। শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে প্রতিশ্রুতিবদ্ধ। এ দেশের শহীদের অঙ্গিকার, গণমানুষের প্রত্যাশা একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ধানের শীষের পক্ষে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ভোট দেয়ারও আহবান জানান তিনি। এসময় তার সাথে ছিলেন -চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সিনিয়র নেতাবৃন্দ।
