সিবিএন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চকরিয়া উপজেলা শাখার নির্বাহী কমিটির সাবেক সদস্য সোহেল মাহমুদ ভুট্টো’র আবেদনের পরিপ্রেক্ষিতে বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

দলের এই সিদ্ধান্ত আজ (২২ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।  তিনি দলের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভুমিকা রাখবেন বলে দল আশা রাখে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তের কথা জানান।