প্রিয় দায়িত্বশীল
এক্টিভিস্ট/শুভাকাঙ্ক্ষীবৃন্দ,
কক্সবাজার ইনিশিয়েটিভ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
আপনারা জেনে খুশি হবেন যে, পরিবেশ ও মানবাধিকার কর্মী মোঃ ইলিয়াছ মিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাও) সংসদীয় আসন থেকে জনগণের প্রতিনিধি হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
ইতোমধ্যে আমরা বিগত ১.৫ বছর ধরে কক্সবাজার-৩ আসনের প্রতিটি হাটবাজার ও স্টেশনে নাগরিকদের মাঝে রাজনৈতিক শিক্ষা প্রসারে প্রায় ৫শতাধিক গণসমাবেশ, ২শতাধিক শান্তি ও অধিকার সমাবেশ এবং নারীদের মাঝে অধিকার সচেতনতার লক্ষ্যে ৩ শতাধিক কমিউনিটি সংলাপ সম্পন্ন করেছি। ব্যক্তিগতভাবে ইলিয়াছ মিয়া কক্সবাজার-৩ আসনে বিগত ১০ বছর এই জনপদের প্রতি অলিগলিতে বিরামহীন মানুষ ও প্রাণ-প্রকৃতির জন্য কাজ করেছেন । বিশেষ করে অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং প্রাণ-প্রকৃতির ও পরিবেশগত স্থায়িত্বশীলতার দাবিতে ইলিয়াছ মিয়া ছিলেন একটি নিবেদিত প্রাণ।
পাশাপাশি, তিনি বিগত ২০১৪ সাল থেকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে ন্যায্য হিস্যার দাবি তোলা, বৈশ্বিক মানবাধিকার সুরক্ষার দাবি বিশেষ করে প্যালেস্টাইন সহ সর্বত্রে শোষিত জনগোষ্ঠীর পক্ষে কণ্ঠস্বর হওয়া, এবং পরিবেশগত স্থায়িত্বশীলতা ও টেকসই উন্নয়ন নিয়ে একজন তরুণ নেতৃত্ব হিসেবে নিরলসভাবে কাজ করছেন।
বাংলাদেশের পিছিয়ে পড়া ও অধিকারবঞ্চনার শিকার হওয়ার জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার লক্ষ্যে তিনি জাতিসংঘের সমন্বয়ে ১২টি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করেছেন। তিনি এই সময়ে এসে অনুভব করছেন যে, পিছিয়ে পড়া জনগণের জন্য বৃহত্তর পরিসরে কাজ করতে গেলে জনপ্রতিনিধি হওয়ার কোনো বিকল্প নেই। তিনি জনগণের কল্যাণ নিশ্চিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সংসদে এই অঞ্চল সহ দেশের ৭০ ভাগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
আমরা এমন একটি রাজনৈতিক অঙ্গীকারের কথা বলছি যা হবে নীতি শ্রেষ্ঠ আর যে অঙ্গীকারের বদৌলতে প্রতিষ্ঠিত হবে এদেশের সাধারণ মানুষের ভাত, কাপড়, ঘর, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার। আমরা এদেশের কৃষক, শ্রমিক, জেলে, প্রবাসীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ শোষণ আর বঞ্চনার রাজনৈতিক ধারা থেকে বের হয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই দায়িত্বপালন করতে চাই।
যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। প্রতিটি মানুষ স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তি সমাজে বসবাস করবে। এমন ন্যায়ভিত্তিক পরিবর্তনের রাজনীতিতে নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি পেশার মানুষ সহযোগিতা আমাদের একান্তই প্রয়োজন।
মোঃ ইলিয়াছ মিয়া সহ আমরা যারা এই স্বপ্নের সারথি আমরা সকলেই প্রান্তিক কৃষক, শ্রমিক, জেলে, লবণচাষী, প্রবাসী, দিনমজুরের সন্তান। ফলে বিদ্যমান ধনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বিপরীতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আমাদের শক্তি কেবল এই জনপদের কৃষক, শ্রমিক, লবণচাষী, জেলে, প্রবাসী সহ আপামর জনসাধারণ। আপনাদের বুদ্ধিভিত্তিক, শরীরিক এবং আর্থিক সহযোগিতা ছাড়া জাতীয় নির্বাচনের মতো এই গুরুত্বপূর্ণ কাজ আমাদের অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়বে।
ফলে সমাজের সকল ন্যায়ভিত্তিক চিন্তক মানুষদের প্রতি আমরা খুলা চিঠির মাধ্যমে সহযোগিতা কামনা করছি। আপনাদের প্রদানকৃত প্রতিটি পয়সার স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত আয়-ব্যয় হিসাবে প্রতি সাতদিন অন্তর অন্তর গণমাধ্যমের উপস্থিতিতে উপস্থাপন করা হবে।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ(পারসোনাল)
01826304251
রকেট(পারসোনাল)
01323942299
ব্যাংক একাউন্ট নাম:
Ruhul Amin
ব্যাংক একাউন্ট নাম্বার:
002212100034070
সাউথইস্ট ব্যাংক, কক্সবাজার শাখা।
ব্যাংক রাউটিং নাম্বার: 205220285
বিনীত আহবানে-
রুহুল আমিন,
আহবায়ক, নির্বাচনী ফান্ড রাইজিং কমিটি
কক্সবাজার ইনিশিয়েটিভ
যোগাযোগ: 01826304251
