পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের নেতৃত্বে র‍্যালিতে যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

র‍্যালিটি পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী এলাকার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, ডা. বেলাল উদ্দিন হায়দার, মগনামা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম. শাহনেওয়াজ আজাদ, আবু বক্কর, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার ইউনুছ, রাজাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আবু জাফর, শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, সদস্যসচিব আহসান উল্লাহ খোকন, কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, সদস্য মনছুর আলম ইউনুছ, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্যসচিব ইমরুল হাসান ইমু, শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সহসভাপতি ওসমান গনি, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, সাধারণ সম্পাদিকা শওকত আরা শেফু, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্যসচিব আবুল কাশেম নুরী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম, সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুনুর রশিদ ও সদস্যসচিব জাফর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।