সিবিএন:

কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার ও যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুলের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

এক শোকবার্তায় অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, “আমিনুল ইসলাম মুকুলের মমতাময়ী মায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন মায়ের মৃত্যু পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা মরহুমার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক ধৈর্য ও শক্তির সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন।”