এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

সভায় বক্তব্য দেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল আজিজ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান, চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ এবং কাকারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।

সভায় বক্তারা মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, পৌরশহরের যানজট, চিংড়িঘেরে চাঁদাবাজি, বনভূমি দখল ও পাহাড় কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান জোরদারের দাবি জানান।

এ ছাড়া মাতামুহুরী নদী ও পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।