চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।