সংবাদ বিজ্ঞপ্তি:
সাতকানিয়া–লোহাগাড়া সমিতি হোটেল-মোটেল জোনের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট রাতে শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে সমিতির আহ্বায়ক মনির উদ্দিন হাসান তালুকদার-এর সভাপতিত্বে কক্সবাজারস্থ সাতকানিয়া–লোহাগাড়াবাসীর মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ চমৎকার পরিবেশ তৈরি হয়। একে অপরের চেনাজানার জগতকে আরো সমৃদ্ধ করে।

সমিতির সদস্য রফিকুল কাদের-এর সঞ্চালনায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরাও হাজির হন। তাদের পদচারণায় অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়।

সভাপতির বক্তব্যে আহ্বায়ক মনির উদ্দিন হাসান তালুকদার বলেন, বিগত সময়ে সাতকানিয়া–লোহাগাড়া সমিতি বিভিন্ন দুর্যোগ ও সংকটকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতেও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা দরকার।

তিনি বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটিকে দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়ার পাশাপাশি কক্সবাজারের পর্যটন জোনে অবস্থানরত সাতকানিয়া–লোহাগাড়ার ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে সমিতির অতীতের ঐতিহ্য ও সোনালি সময় ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন। এ লক্ষ্যে তিনি সকল সদস্য ও ব্যবসায়ীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দসহ সাতকানিয়া–লোহাগাড়ার ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাতকানিয়া–লোহাগাড়াবাসীর কল্যাণে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।