সংবাদ বিজ্ঞপ্তি:
চব্বিশের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে জেলা শাখার সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম আবরার-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদের কবর জিয়ারত করেন। এ সময় তাঁরা শহীদ ওয়াসীম আকরামের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন এবং তাঁর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দোয়া শেষে নেতৃবৃন্দ বলেন, দেশ, জাতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। তাঁদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায় ও আদর্শের পথে অবিচল থাকার প্রেরণা জোগাবে। শহীদদের রক্তের ঋণ আদর্শিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার দাওয়াহ সম্পাদক মাহবুব আলম, আলিয়া মাদ্রাসা সম্পাদক ইমরান ছোটন, চকরিয়া উত্তর শাখার সভাপতি শরীফ আবু দাউদ, মাতামুহুরি থানা শাখার সহ-সভাপতি তোহেল উদ্দিন সোহেল, পেকুয়া থানা শাখার সহ-সভাপতি রাশেদুল ইসলাম সহ জেলা ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ ওয়াসীম আকরামের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর শাহাদাত কবুল করার জন্য দোয়া করেন। একই সঙ্গে তাঁরা দেশ ও জাতির কল্যাণ, শান্তি, ন্যায়বিচার এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করেন।
শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
