আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্দেশনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি জিআর চাল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বাইশারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জিআর চাল ও ত্রাণসামগ্রী বিতরণ করেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি এবং বাইশারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা জসিম উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
