সংবাদ বিজ্ঞপ্তি:
সরকারের যুগ্ম সচিব পদোন্নতি পেলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামের ভাগ্নে মোহাম্মদ আহসান উল্লাহ।

এর আগে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) পদে সংযুক্ত ছিলেন।

৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেভী প্রু স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদ আহসান উল্লাহর পিতা উখিয়ার সোনার পাড়ার বাসিন্দা ও সাবেক রেঞ্জ অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ। মাতা রাবেয়া বাহারী। তার নানা শহরের বাহারছড়ার মরহুম সুফি সৈয়দ আহমদ।

যুগ্মসচিব পদে নিয়োগ পাওয়ায় মোহাম্মদ আহসান উল্লাহকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী।