সংবাদ বিজ্ঞপ্তি:
সরকার অনুমোদিত ঔষধ ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কক্সবাজার জেলার বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বাদ জুমা পর্যটন শহরের শৈবাল কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ড্রাগ সুপার কাজী মুহাম্মদ ফরহাদ।
জেলা বিসিডিএস এর সভাপতি সিআইপি হাবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলার সদস্য এডভোকেট দেলোয়ার হোসাইন।
বিসিডিএস কক্সবাজারের সিনিয়র সহ-সভাপতি মীর মোহাম্মদ আব্দুল মালেকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসিডিএস কক্সবাজারের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি কনক শর্মা বাপ্পি, জেলা সদস্য আশরাফুল আজিজ, আবু কায়সার লিটন, এপোলো দত্ত, রাজু সেন, লিটন সেন, সদর উপজেলা সভাপতি ফরিদ আহমেদ, টেকনাফ উপজেলা সভাপতি দিদারুল আলম, উখিয়া উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, আর এস এম ফোরামের সভাপতি মনজুরুল হক, সেক্রেটারি আশীষ কুমার, হুমায়ুন কবির, গোলাম রাব্বানী, ফারিয়ার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ঔষধ প্রশাসনের নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানান। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।