কক্সবাজার, ১৮ জুন ২০২৬ : সায়মুন সংসদের সম্মানিত দুই উপদেষ্টা, বিসিবি কাউন্সিলর জনাব জসিম উদ্দিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আক্তার চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে সায়মুন সংসদ।

সংগঠনের সভাপতি, দু’বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক অধ্যাপক নুরুল আবছার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সায়মুন সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি অধ্যাপক জহিরুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন, কক্সবাজার সিটি কলেজের বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শহীদ ইসলাম চৌধুরী, বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশফাক উদ্দিন, অধ্যাপক সাইফুল ইসলাম, সায়মুন সংসদের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি অধ্যাপক জসীম উদ্দীন, এনসিপির জেলা সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, সায়মুন সংসদের সাবেক সভাপতি রুহুল আমিন সিকদার, অ্যাডভোকেট এনায়েতুল্লাহ উল্লাহ, মাওলানা আহমদ কবির, আহমদ ছফা, অ্যাডভোকেট আলাউদ্দিন রবিন, রায়হান উদ্দিন, আমিনুর রশিদ, নিপু বড়ুয়া, মো. আইয়ুব, মাওলানা ফারহান উল্লাহ, মইনুদ্দিন, সোহেল আলম বাহাদুর, ভুট্টু, তাজুল ইসলাম, রিদওয়ানু রহমান, মো. নয়ন, আব্দুল্লাহ আল দানু, মো. সাইফুল্লাহ ও রাজিব দাশসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা নবনির্বাচিত দুই উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে তাঁদের সাফল্য ও সমাজে অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁরা শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সমাজ ও দেশের অগ্রযাত্রায় অবদান রাখবেন।

সংবর্ধিত অতিথিরা সায়মুন সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।