সিবিএন ডেস্ক;
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সিএনজি অটোরিকশা ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহেশখালীর দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার বীর মুহাম্মদ বাহাদুর এবং বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল এলাকার নোমান ইলাহী।
রোববার (১ জুন) সকালে বাঁশখালী-চট্টগ্রাম সড়কের একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বীর মুহাম্মদ বাহাদুর ও নোমান চট্টগ্রাম যাওয়ার পথে বাঁশখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুজন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় নিহত বীর মুহাম্মদ বাহাদুর ও নোমান ইলাহীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
