সংবাদদাতা:
অবৈধভাবে যারা চিংড়ি ঘের, সরকারি জায়গা, ব্যক্তিগত সম্পত্তি ও টেম্পো স্ট্যান্ড দখল করে রেখেছেন—আগামী ১২ তারিখের আগেই জনগণের কাছে ফিরিয়ে দিন। অন্যথায় নির্বাচনে জনগণ লাল কার্ড দেখাবে বলে হুশিয়ারী দেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়নসহ খুটাখালী ইউনিয়নকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকায় পরিণত করার ঘোষণা দেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) বাদে মাগরিব খুটাখালী কিশলয় স্কুল মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহমান আজাদ, সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক ও সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী।
এছাড়া বক্তব্য দেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।
খুটাখালী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহাবুদ্দিন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল জাহেদুল ইসলাম নোমান, এনসিপি নেতা সাজ্জাদ হোসেন।
মুনাজাত পরিচালনা করেন খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর হামজা।
