নিজস্ব প্রতিবেদক:
রামু গর্জনিয়ার ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা জেসমিন সুলতানা রিয়া (২০) নামক নারীর বসতঘরে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ (রামু থানা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ি)।

৭ জানুয়ারি সকালের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আটক হয়েছেন অভিযুক্ত জেসমিন সুলতানা রিয়া। তিনি ওই এলাকার নুর আহমদের মেয়ে।

পুলিশের দেওয়া তথ্য মতে, অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে, ০১(এক)টি দেশীয় তৈরি এলজি, ০২টি পিস্তল (পুরাতন জংধরা), ০৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, ০৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ০১টি বড় বন্ধুকের বাটের অংশ বিশেষ, ০২টি লম্বা দারালো দা, ০১টি খেলনার পিস্তল, ০২টি বাটন মোবাইল সেট, ০১টি কাটার।

আয়শা বেগম রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রশস্ত্রগুলো তিনিসহ ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার, ডাকাত রহিম জড়িত।

আয়শা বেগম রিয়া ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার ও ডাকাত রহিমের সকল অপকর্মের সহযোগী বলে জানা যায়।

থানার ওসি জানিয়েছেন, পলাতকদের গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা অব্যাহত আছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।