সংবাদদাতা:
টেকনাফের হ্নীলায় চাঁদাবাজদের হামলায় সাবেক ইউপি মেম্বার ও তার ছেলে আহত হয়েছে। এসময় তারা একটি মাইক্রোবাসও ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
২৯ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে ঘটনা ঘটেছে।
টেকনাফ মডেল থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর রাত ১১ টার দিকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত খায়রুল বশরের ছেলে সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ( ৬৬) পাশ্ববর্তী হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ছৈয়দ আহমদ ছৈয়তুর ছেলে জিয়াউল বশির প্রকাশ মুহাম্মদ(২৩), নুর মোহাম্মদের ছেলে মুহাম্মদ নুর(২৪), ইসমাঈলের ছেলে আব্দুল খালেক(২২) ও রশিদের পুত্র ইলহামের নেতৃত্বে ১৪/১৫ জনের সংঘবদ্ধ চাঁদাবাজ অপহরণকারী ও অস্ত্রধারী হামলা করে করে আহত করেন। এসময় মেম্বারের একমাত্র ছেলে ইলিয়াস তার পিতাকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায়। হামলায় ক্রান্ত না হয়ে ইলিয়াসের মালিকানাধীন (চট্টমেট্টো-১১-৩৫৮২) ভারী অস্ত্র শস্ত্র দিয়ে নোহা গাড়ী ভাংচুর করে। উল্লেখিত সন্ত্রাসীরা ইতিপূর্বেও আলী আহমদ মেম্বারকে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়েছিল। ঘটনা পরবর্তী আহত বিএনপি আলী আহমদ মেম্বার ও তার ছেলে থানায় অভিযোগ দায়ের করার পর টেকনাফ প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, বিএনপি নেতার উপর হামলা ও গাড়ী ভাংচুর সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তিনি ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
হ্নীলায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য ও তার ছেলে আহত, গাড়ি ভাঙ্গচুর
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
