বলরাম দাশ অনুপম, কক্সবাজার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় কক্সবাজার জেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটানির্ং কর্মকর্তার কাছে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। কক্সবাজার জেলার মোট চারটি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৫ জন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৭ জন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৬ জন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৫ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোঃ সাইফুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ ছরওয়ার আলম কুতুবী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সালাহউদ্দিন আহমদ (বিএনপি), মোঃ আব্দুল কাদের (গণঅধিকার পরিষদ), আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিশ), আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি), এসএম রোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ), এএইচএম হামিদুর রহমান আযাদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ মাহমুদুল করিম (জাতীয় পার্টি), গোলাম মওলা (স্বতন্ত্র), কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে আমিরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লুৎফুর রহমান (বিএনপি), জগদীশ বড়ুয়া (বাংলাদেশ লেবার পার্টি), মোঃ ইলিয়াছ মিয়া (স্বতন্ত্র), শহীদুল আলম বাহাদুর (বাংলাদেশ জামায়াতে ইসলামী), নুরুল আবছার (আমজনতার দল) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শাহজাহান চৌধুরী (বিএনপি), সাইফুদ্দিন খালেদ (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন), আব্দুল্লাহ আল আরফাত (লেবারেল ডেমোক্রেটিক পার্টি), নুর আহমদ আনোয়ারী (বাংলাদেশ জামায়াতে ইসলামী) মনোনয়নপত্র দাখিল করেন।
কক্সবাজার-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসন থেকে নির্বাচনের লক্ষে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এরআগে দুপুর ১ টার দিকে নেতাকর্মীদের নিয়ে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন সদর-রামু ও ঈদগাহ আসনের বিএনপির দলীয় এই সংসদ সদস্য প্রার্থী। এসময় সাথে ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী, সদস্য সচিব আবুল কাশেম, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাইয়ুম, সদর বিএনপির আহবায়ক আবদুল মাবুদসহ রামু ও ঈদগাহ বিএনপির নেতৃবৃন্দ ছাড়া যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো ২৯ ডিসেম্বর। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে। ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। ১২ ফেব্রুয়ারি ৩’শ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্টিত হবে।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর মনোনয়ন জমা
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সামবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমাদানের শেষ দিনে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার কাছে তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন জমা দেন। রে সাংবাদিকদের সাথে উখিয়া প্রেসক্লাবে মতবিনিময় কালে তিনি বলেন, ‘ ধানের শীষ জনগণের প্রতীক, সবার সহযোগিতা চাই। ‘ ই আসনে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী ফারুক
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। সামবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় তিনি চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়ন ফরম জমা দেন। নোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম। ছাড়া উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান। ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদেরসহ জুলাই বিপ্লবে চকরিয়ায় নেতৃত্বদানকারী ছাত্রনেতৃবৃন্দ। নোনয়নপত্র জমা শেষে সংবাদিকদেরকে আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। তাই সকলের অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
কক্সবাজার জেলার চার সংসদীয় আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
