এইচ এম জালাল উদ্দীন, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কণ্ঠশিল্পী ইদ্রিসের স্ত্রী শাকিলা শারমিনকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় কণ্ঠশিল্পী ইদ্রিস ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ইদ্রিস দাবি করেছেন, তার পরিবারকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে বলে জানানো হয়েছে। উদ্ধার হওয়া মাদক, আটকের ঘটনা এবং ইদ্রিসের দাবির বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
