জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

টেকনাফে অত্যন্ত শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ২৫জন ছাত্র/ছাত্রী অনুপস্থিত ছিলেন। এতে ৯জন ছাত্র ও ১৭জন ছাত্রী বলে জানাগেছে। কেন্দ্র সুত্র জানায়, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে ২জন ছাত্র ও ৬জন ছাত্রী অনুপস্থিত ছিলেন। এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪জন ছাত্র ও ৬জন ছাত্রী অংশ নেননি। হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২জন ছেলে ও ৩জন মেয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেননি। এছাড়া টেকনাফ সরকারী টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ১ছাত্র পরীক্ষায় অংশ নেয়নি। প্রথম দিন এইচএসসি তথা কলেজ পর্যায়ে ছিলো বাংলা প্রথম পত্র। মাদরাসায় কুরআন মজীদ ও ভোকেশনালে তথা টেকনিক্যাল পর্যায়ে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্টিত হয়েছে।
সুত্র জানায়, টেকনাফ উপজেলা থেকে চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩২৩জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এতে ৬শ ৭০জন ছাত্র ও ৬শ ৫৩জন ছাত্রী রয়েছেন। উপজেলার ৩টি কলেজ ও ৩টি মাদরাসার ছাত্র/ছাত্রীরা মোট ৪টি কেন্দ্রে বিভক্ত হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
উপজেলা সুত্র জানায়, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ ডিগ্রী কলেজের ৪শ জন ছাত্র ৩৫৯ জন ছাত্রীসহ মোট ৭৫৯জন পরিক্ষাথী। হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাইনুদ্দিন মেমোরিয়াল কলেজের ১৩৭জন ছাত্র ১৫৫জন ছাত্রীসহ মোট ২৯২জন পরিক্ষার্থী। রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদরাসা, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামীয়া সিনিয়র মাদরাসা ও জমিরিয়া দারুল কোরআন আলিম মাদরাসার ৭৬জন ছাত্র ১শ ২০জন ছাত্রীসহ মোট ১৯৬জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৫৭জন ছাত্র ১৯জন ছাত্রীসহ ওই কেন্দ্রে মোট ৭৬জন পরিক্ষার্থী রয়েছেন। এজাহার বালিকা কেন্দ্রে উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম ও টেকনাফ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উপ সহকারী প্রকৌশলী রুপক ইসলামকে উপজেলা প্রশাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, অত্যন্ত শান্তিপুর্ণ ও সু-সুশৃংখলভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্টিত হয়েছে। বাকী পরীক্ষা সমুহও শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্টিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র ও কেন্দ্রের বাইরে শান্তি শৃংখলা বজায় রাখতে আইন শৃংখলা বাহিনী সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া আছে বলে জানিয়েছেন ইউএনও এস.এম. অনীক চৌধুরী।