সংবাদ বিজ্ঞপ্তি:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ মাদ্রাসার মর্যাদা অর্জন করেছে কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা।
৩০ জুন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত `অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৬`-এ মাদ্রাসাটির হাতে আনুষ্ঠানিকভাবে এই শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেয়া হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মাদ্রাসার পক্ষে ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা রহমত সালাম। শিক্ষার মানোন্নয়ন, ফলাফল, সহশিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক অবকাঠামোর ভিত্তিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মূল্যায়ন করেছে বলে জানা গেছে।
এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম ও উপাধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান মাদানী বলেন, “এই স্বীকৃতি ও পুরস্কার মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কক্সবাজারবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা ভবিষ্যতেও মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত রাখার চেষ্টা করব।”
এই সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ছৈয়দ আলম
কক্সবাজার।