{ঘটনার সূত্রপাত} জিয়ার মাজারে তাঁর লাশ নেই : শেখ সেলিম
ঢাকা, ২ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তাঁর লাশ নেই বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, একজন রাষ্ট্রপতি মারা গেলে তথ্য মন্ত্রণালয় কিংবা সেনাবাহিনীর কাছে তার ছবি থাকবে। জিয়াউর রহমান মারা যাবার পর এ পর্যন্ত তার ছবি আমাদের দেখানো হয়নি। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে শেখ ফজলুল করিম সেলিম একথা বলেন। তিনি ছাড়াও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নাজমা আক্তার, মমতাজ বেগম, গোলাম মাওলা রনি, রেজা আলী, কেএইচ রশীদুজ্জামান, সুকুমার রঞ্জন ঘোষ ও শফিকুল ইসলাম অংশ নেন। শেখ ফজলুল করিম সেলিম এ সময় আরো বলেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওই মাজারে জিয়াউর রহমানের লাশ থাকলে তিন দিনের মধ্যে তার ছবি প্রকাশ করা হোক। জিয়াউর রহমানের লাশের সত্যতা প্রমাণে ডিএনএ টেস্ট দাবি করে তিনি বলেন, দরকার হলে আন্তর্জাতিক সংস্থার ডিএনএ টেস্টের মাধ্যমে এর সুরাহা হতে হবে। লাশ আছে কী-না তার প্রমাণ বিএনপিকেই করতে হবে। ওখানে লাশ না থাকলে ওই বাক্স তুলে পানিতে ফেলে দিতে হবে। শেখ সেলিম আরো বলেন, ওখানে কোন লাশ নেই। একটা বাক্স এনে সংসদ ভবনের ডিজাইন পরিবর্তন করে বিএনপি শত শত কোটি টাকা খরচ করেছে। (সংক্ষিপ্ত)
{বিএনপি'র প্রতিক্রিয়া} টুঙ্গিপাড়ায় মুজিবের লাশ নেই: বিএনপি
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের লাশ আছে কিনা তা খুঁজে দেখার আহবান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, আমাদের তো সন্দেহ হয় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের লাশ নেই। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা একথা বলেন। বস্তুত তাদের এ আহবান জিয়ার মাজারে জিয়াউর রহমানের লাশ নেই বলে জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের জবাব। গত মঙ্গলবার সংসদে শেখ সেলিম বলেন, জিয়ার মাজারে জিয়াউর রহমানের লাশ নেই। জিয়াউর রহমানের লাশের ডিএনএ পরীক্ষারও দাবি জানান তিনি। কয়েক দিন আগে সংসদে দেয়া বক্তব্যে জিয়ার মাজারে জিয়ার লাশ নেই বলে প্রথম দাবি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশি হেফাজতে জাসাসের ঢাকা মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি এ সমাবেশ আয়োজন করে। সমাবেশে যুবদল সভাপতি বরকত উল্লাহ বুলুর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল নেতা আব্দুস সালাম আজাদ, আলর্বাট পি কস্তা, মোরতাজুল করিম বাদরু, ফারুক আহমেদ, চৌধুরী আলম প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন শেখ সেলিমের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ লাখ লাখ জনগণের সামনে দাফন করা হয়েছে। তার লাশের ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। আমাদের তো সন্দেহ হয়, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের লাশ নেই। কারণ শেখ মুজিবকে হত্যার সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ সেলিম কেউই উপস্থিত ছিলেন না। এমনকি সেসময় কোন আওয়ামী লীগের নেতাও সেখানে উপস্থিত ছিলেন না। ডিএনএ টেস্ট করতে হলে তারটা করুন। (সংক্ষিপ্ত)
কবরে জিয়ার লাশ আছে প্রমাণ করুন : আব্দুল জলিল
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): জিয়ার কবরে লাশ আছে কি-না তা প্রমাণ করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, জিয়া উদ্যানে জিয়ার মাজার বা কবরের নামে ধূম্রজাল সৃষ্টি করবেন না। ওই মাজারে কি আছে তা জনগণকে জানতে দিন। অথবা সৎ সাহস থাকলে প্রমাণ করুন সেখানে লাশ আছে। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় তিনি একথা বলেন। শেখ সেলিম বিরোধী দলকে দুই দিনের মধ্যে জিয়ার লাশের ছবি প্রকাশ করতে বলেছেন উল্লেখ করে আব্দুল জলিল বলেন, শেখ সেলিমের দেওয়া চ্যালেঞ্জ আমি সমর্থন করি।(সংক্ষিপ্ত)
খালেদা অমানুষ : সৈয়দ আশরাফ
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অমানুষ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, আমাদের দেশের প্রধান দুই নেত্রীর মধ্যে একজন মানুষ, অন্যজন অমানুষ। তাদের মধ্যে কখনো ডা. বিধান চন্দ্র ও জ্যোতি বসুর মতো সম্পর্ক হতে পারে না। আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড জ্যোতি বসু স্মরণে নাগরিক কমিটি আয়োজিত সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। বস্তুত এ বক্তব্য তার আগে দেয়া ব্যারিস্টার রফিকুল ইসলাম এর বক্তব্যের জবাব। এলজিআরডি মন্ত্রী আশরাফ আরো বলেন, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও বন্ধুত্ব হতে পারে। কিন্তু এ সম্পর্ক সাধারণত মানুষের সাথে মানুষেরই হয়। একজন অসাম্প্রদায়িক ব্যক্তির সাথে সাম্প্রদায়িক ব্যক্তির বন্ধুত্ব কখনো হতে পারে না। এর আগে সভায় বক্তব্য প্রদানকালে ব্যারিস্টার রফিকুল ইসলাম দেশের প্রধান দুই রাজনৈতিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত পর্যায়ের বৈরিতা নিয়ে ব্যঙ্গ করেন। তিনি বলেন, ডা. বিধান চন্দ্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে একবার জ্যোতি বসুর নামে হুলিয়া বের হয়েছিল। তখন জ্যোতি ছিলেন ওই রাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা। অথচ কিছুদিন পর মুখ্যমন্ত্রী বিধান চন্দ্রের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকেই তাকে গ্রেফতার করেছিল কোলকাতা পুলিশ।(সংক্ষিপ্ত)
বঙ্গবন্ধুর লাশের ডিএনএ টেস্ট হোক: গিয়াস কাদের চৌধুরী
চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়ার কবরে লাশ থাকা নিয়ে সরকারি দলের সংশয়ের পাল্টা জবাবে বঙ্গবন্ধুর লাশের ডিএনএ টেস্টের প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর সহোদর গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "তাহলে টুঙ্গীপাড়ায় ১১ জন মুসল্লি নিয়ে সম্পাদিত জানাজার পর দাফনকৃত বঙ্গবন্ধুর লাশের ডিএনএ টেস্টের প্রশ্ন তোলা কি অযৌক্তিক হবে?"
সম্প্রতি সংসদে জিয়ার কবরে কার লাশ আছে তা নিয়ে সংশয় প্রকাশ করেন প্রধানমন্ত্রী, তার ফুফাতো ভাই শেখ সেলিমসহ কয়েকজন সংসদ সদস্য। এক সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে থাকা অবস্থায় নিহত হওয়ার পর এক ধরণের ধোঁয়াটে পরিস্থিতির মধ্যে রাঙ্গুনিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ উদ্ধার করা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর জেলার সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ওই মন্তব্যকে 'শিষ্টাচারবর্জিত' ও 'দুঃখজনক' বলে অভিহিত করেন। এসব বক্তব্যের 'সমুচিত' জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গিয়াসউদ্দিন কাদের বলেন, "রাঙ্গুনিয়ার প্রথম কবর থেকে যারা জিয়াউর রহমানের লাশ উত্তোলন করে ঢাকায় পাঠিয়েছিলেন তাদের অনেকে এখনও জীবিত আছেন। তারাই সাক্ষী দেবেন জিয়ার কবরে লাশ আছে কি না।" সংসদের স্পিকার এসব 'অশালীন' বক্তব্য এক্সপাঞ্জ না করে সরকারি দলকে বিরোধী দলের বিরুদ্ধে বিষোদগারের সুযোগ করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় একটি রেস্তোরাঁয় উত্তর জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় কমিটির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সহ-সভাপতি সাংসদ মোস্তাফা কামাল পাশা, অধ্যাপক কামালউদ্দিন চৌধুরী, এসএম ফজলুল হকসহ নবগঠিত ১৫১ সদস্যের জেলা কমিটির ১৪৭ জন নেতা উপস্থিত ছিলেন। উত্তর জেলা বিএনপি'র কমিটি গঠন নিয়ে সম্প্রতি দলে দুটি পক্ষের সৃষ্টি হয় এবং এরা একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন সমাবেশ ও সংবাদ সম্মেলন করে বিষোদগার করে আসছে। দলের কোন্দল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গিয়াস কাদের বলেন, "বিগত নির্বাচনে যেসব নেতা দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কাজ করেছেন তারা এখন দলের বিরুদ্ধে মাঠে নেমেছেন। এতে দলের কোন ক্ষতি হবে না।" সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএল/এসকে/২০৫৬ঘ.
জিয়ার লাশ এরশাদ নিজে কবরে নামিয়েছিলেন: মোশাররফ (new)
ঢাকা,৭ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান মহাজোট সরকারের প্রধান শরিকদল জাতীয় পার্টির চেয়ারম্যান ও তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ নিজ হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ শেরে বাংলা নগরস্থ কবরে নামিয়েছিলেন। এখন এরশাদের উচিত সংসদে দাঁড়িয়ে তার মহাজোট নেত্রী শেখ হাসিনাকে এ সত্য কথাটা বলা। আজ দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে কাগমারী
সম্মেলন: বাংলাদেশের স্বাধীনতা ও আজকের প্রেক্ষাপট-শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৫৩তম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ইসলামী ঐক্যজোটের (আমিনী) মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী প্রমুখ। সভাপতিত্ব করেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।
ড. মোশাররফ প্রধানমন্ত্রীর বক্
Update Time: 2010-02-08 00:19:56